ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নিখোঁজ ভ্যানচালকের লাশ মিলল আলু ক্ষেতে

অাকাশ জাতীয় ডেস্ক:

জয়পুরহাটের কালাই উপজেলার গোপিনাথপুর আপলাপাড়া গ্রামের আলু ক্ষেত থেকে আলামিন ইসলাম সানি (১৫) নামে দরিদ্র পরিবারের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত আলামিন পাশের বগুড়ার শিবগঞ্জ উপজেলার চান্দিনা বালুপাড়া গ্রামের মকবুল ইসলামের ছেলে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতীফ খান জানান, দরিদ্র পরিবারের কিশোর সংসারের হাল ধরতে ভ্যান চালিয়ে বাবাকে সহযোগিতা করে আসছিল। প্রতি দিনের মত বুধবার সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়া গেলে বিকাল থেকে মাইকিং করা হয়।

বৃহস্পতিবার সকালে মাঠে কাজ করতে আসা কৃষকরা আলু ক্ষেতে ওই কৃষকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

ভ্যানটি কেড়ে নিয়ে তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিখোঁজ ভ্যানচালকের লাশ মিলল আলু ক্ষেতে

আপডেট সময় ০১:৩১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮