ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সাভারে মাটির নিচে ২০০ কেজি ওজনের বোমা

অাকাশ জাতীয় ডেস্ক:

সাভারে পরিত্যক্ত ২০০ কেজি ওজনের একটি এয়ার বোমা উদ্ধার করেছে সাভার থানা-পুলিশ । বুধবার দুপুর আড়াইটার দিকে সাভারের আমিনবাজারের বসুধা এলাকা থেকে বোমাটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুপুরে আমিনবাজারের বসুধা এলাকার একটি জায়গায় কয়েকজন শ্রমিক ভেকু দিয়ে মাটি তুলছিলেন। এ সময় মাটির নিচ থেকে ওই বোমাটি ভেকুর মধ্যে উঠে আসে। পরে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামাল মিয়াকে খবর দিলে তিনি এয়ার বোমাটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। বোমাটির ওজন প্রায় ২০০ কেজি।

এই বোমাটি বিমানবাহিনী ব্যবহার করে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল মিয়া বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই এয়ার বোমাটি ব্যবহার করা হতো বলে ধারণা করছে এলাকাবাসী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাভারে মাটির নিচে ২০০ কেজি ওজনের বোমা

আপডেট সময় ১১:০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮