ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় আনতে চাই: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বর্তমান সরকার প্রতিবন্ধীদেরকে মূল ধারার জনগণের সাথে সম্পৃক্ত করতে চায়। প্রতিবন্ধী শিশুরা যাতে সাধারণ স্কুলেই শিক্ষা লাভের সুযোগ পায় সেই লক্ষ্যে সরকার কাজ করছে।’

আজ বুধবার দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার কোমলমতি প্রতিবন্ধী শিশুদের প্রতি অত্যন্ত যত্নশীল। সরকার কোমলমতি প্রতিবন্ধী শিশুদের বিশেষ শিক্ষা দানের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ২০০৯ সালে ‘প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা-২০০৯’ শিরোনামে একটি নীতিমালা প্রণয়ন করেছে।’

‘প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা-২০০৯’ এর আওতায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে ২০১১ সালে একটি সম্পূর্ণ অবৈতনিক স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম চালু করা হয়েছে’ বলে জানান প্রধানমন্ত্রী।

শুধু তাই নয়, প্রতিবন্ধীদের কল্যাণে ‘পরবর্তীতে ঢাকা শহরের মিরপুর, লালবাগ, উত্তরা ও যাত্রাবাড়ীতে ৪টি, ৬টি বিভাগীয় শহর রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও সিলেটে ৬টি ও গাইবান্ধা জেলায় ১টিসহ মোট ১১টি বুদ্ধি প্রতিবন্ধী স্কুলসহ জেলা ও উপজেলা পর্যায়ে মোট ৬২টি বুদ্ধি প্রতিবন্ধী স্কুল চালু করা হয়েছে’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসব স্কুল ‘বিএসএড ডিগ্রিপ্রাপ্ত শিক্ষক এবং প্রশিক্ষণ প্রাপ্ত কেয়ার-গিভারের সমন্বয়ে পরিচালিত হচ্ছে’ জানিয়ে শেখ হাসিনা বলেন, ওই স্কুলে সুবিধাভোগী ছাত্র-ছাত্রীর সংখ্যা ৭ হাজার ৭০৯ জন।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় আনতে চাই: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:৫৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮