ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রেললাইনের পাশে অজ্ঞাত তরুণীর অগ্নিদগ্ধ লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কসবা উপজেলার রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক তরুণীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা-পুলিশ। বুধবার দুপুরে উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তরুণীর বয়স ১৮-২০ হতে পারে। তবে পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে রেললাইনের পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা।

রেলওয়ে পুলিশ আরও জানায়, আখাউড়া রেল সেকশনের ঢাকা-চট্টগ্রাম রেলপথের কসবা উপজেলার নোয়াপাড়া এলাকায় রেললাইনের পাশে আগুনে পুড়ে যাওয়া ক্ষতবিক্ষত একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে আখাউড়া রেলওয়ে থানা-পুলিশ ওই লাশ উদ্ধার করে।

রেলওয়ে পুলিশের আখাউড়া সার্কেল সহকারী পুলিশ সুপার মো. পারভেজ আলম চৌধুরী দৈনিক আকাশকে জানান, নিহত ওই তরুণীর হাঁটুর নিচ পর্যন্ত দুটি পা ছাড়া পুরো দেহ আগুনে পুড়ে বিকৃত হয়ে গেছে।

তিনি ধারণা করছেন, তাকে কোথাও হত্যার পর পুড়িয়ে রেললাইনের পাশে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে নিহতের নাম-পরিচয়সহ ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ। লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রেললাইনের পাশে অজ্ঞাত তরুণীর অগ্নিদগ্ধ লাশ

আপডেট সময় ০৯:৫৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮