ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব সংস্কৃতিচর্চায় শিক্ষার্থীদের উগ্র চিন্তার প্রতি আকর্ষণ কমে যায় : ববি হাজ্জাজ সংকট না থাকলে রাস্তায় তেলের জন্য ৩ কিমি লম্বা লাইন কেন, প্রশ্ন রুমিন ফারহানার বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে: জামায়াত আমির অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবেন: নাহিদ সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

বিয়ে করতে এসে কাজীসহ বর-কনে শ্রীঘরে

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিয়ে করতে এসে কাজীসহ বর-কনে এখন পুলিশ হেফাজতে। বাল্য বিবাহ রোধ করতে কনের সহপাঠীদের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিয়ের আসর থেকে তাদেরকে থানায় নিয়ে যায় পুলিশ।

বুধবার দুপুরে নবীনগর পৌর এলাকার উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।

পৌর এলাকার উত্তর পাড়ার আলী আজমের মেয়ে ও নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী দিপার (১৪) সঙ্গে উপজেলার নাটঘর গ্রামের ওয়ালী মিয়ার ছেলে সাদিকুর রহমানের (৩০) বিয়ে হচ্ছিল। দিপার সহপাঠীরা এ বিয়ের খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজীকে অবহিত করেন। পরে তারা বিয়ের আসরে এসে বাধা দেয়।

নবীনগর থানার এসআই মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্কুলছাত্রীদের সহযোগিতায় এই বাল্য বিয়ে বন্ধ করে বর কনেসহ কাজীকে হেফাজতে নেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের

বিয়ে করতে এসে কাজীসহ বর-কনে শ্রীঘরে

আপডেট সময় ০৯:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮