ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চুরি শেষে ঘুমিয়ে পড়ল চোর

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বাড়িতে কেউ নেই৷ সুযোগ বুঝে ঢুকে পড়ল চোর। সব দামি জিনিস ব্যাগে ঢোকানো শেষ৷ শুধু ঘর থেকে বের হলেই কাজ শেষ। কিন্তু তখনই বড্ড ঘুম পেয়ে গেল চোরের। ঘটনাটি ঘটেছে জার্মানিতে। মধ্য জার্মানির এয়ারফুর্টের এ ঘটনায় অনেকেই চিন্তায় পড়েছেন, অনেকে আবার মজা পেয়ে হাসছেন।

রোববার বাড়িতে কেউ না থাকায় নির্বিঘ্নে চোর ঢুকে পড়ায় নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়েছেন অনেকে। ‘আজ ওই বাড়িতে ঢুকেছে, কাল তো আমার বাড়িতেও ঢুকে পড়তে পারে’- এই ভেবে শঙ্কিত তারা৷ তবে অন্যরা হাসছেন চোরের কাণ্ড দেখে।

ঘটনার রাতে বাড়ির লোকজন পার্টি থেকে ফিরে যোগ-ব্যায়ামের রুমে গিয়েই আঁতকে ওঠেন৷ একি! সোফায় শুয়ে কে ঘুমাচ্ছে! ব্যাগভর্তি দামি জিনিসপত্র দেখে বুঝতে অসুবিধে হল না যে, ঘুমন্ত লোকটি আসলে একটা চোর৷

সেই চোর এখন হাজতে৷ পুলিশ বলছে, ৪০ বছর বয়সী লোকটি চুরি করে এবং খুব নেশাও করে৷ সেদিন একটু বেশি নেশা করার কারণেই নাকি অসময়ে ঘুম পেয়েছিল তার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চুরি শেষে ঘুমিয়ে পড়ল চোর

আপডেট সময় ০৯:৫২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮