ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোগী আটকে টাকা আদায় বন্ধে সরকার আইন করছে: স্বাস্থ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, বেসরকারি হাসপাতালে সেবার নামে হয়রানি ও অর্থ আদায় বন্ধে সরকার একটি নতুন আইন করতে যাচ্ছে। তিনি আজ সংসদে জাতীয় পার্টির সদস্য নূর ই হাসনা লিলি চৌধুরীর কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে আনীত জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে বলেন, ‘রোগীকে আটকে রেখে টাকা আদায় করা জঘন্য অপরাধ, এটি একটি ক্রাইম। এ ধরনের অপরাধ বন্ধে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। এ ব্যাপারে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন করা হবে।’

নূর ই হাসনা লিলি চৌধুরী নোটিশে বলেন, রাজধানীসহ দেশের বেসরকারি হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টের নামে রোগীকে আটকে রেখে লাখ লাখ টাকা আদায় ও নানা ধরনের হয়রানি করা হয়।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অনেক বেসরকারি হাসপাতালে এ ধরনের ঘটনা ঘটছে। আমরাও অনেক অভিযোগ পেয়েছি। মুমূর্ষু রোগীকে আটকে রেখে টাকা আদায় করা হয়। মানুষকে জিম্মি করে টাকা আদায় করা হয়।’

তিনি বলেন, এমনও প্রমাণ আছে, রোগী মারা গেছে কিন্তু রোগী লাইফ সাপোর্টে আছে বলে টাকা আদায় করা হয়েছে। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হয় বলে তিনি জানান।

অনেকে ফাইভ স্টার হোটেলের মতো হাসপাতাল চালায় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তাদের বোঝা উচিত, মানুষ জীবন বাঁচাতে হাসপাতালে যায়। অথচ এই রোগীদের জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করা হয়। এটা একটা ক্রাইম।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোগী আটকে টাকা আদায় বন্ধে সরকার আইন করছে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ১১:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮