ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রেনে কাটা পড়ে রেলওয়ে কর্মকর্তা নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের এক কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম আলতাফ হোসেন (৫২)। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের অদূরে নগরীর রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে নিয়ে গেছে।

নিহত আলতাফ নগরীর ঘোড়ামারা এলাকার মীর সেকেন্দার আলীর ছেলে। তিনি পশ্চিমাঞ্চল রেলওয়ের হিসাব শাখার অডিটর হিসেবে কর্মরত ছিলেন।

রামেক হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চল রেলওয়ের সদর দপ্তরের পাশেই রেললাইন পারা হচ্ছিলেন আলতাফ। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢুকছিল। এই ট্রেনটির নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের কর্মীরা তার লাশ উদ্ধার করেন। জানতে চাইলে রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল বলেন, ময়নাতদন্ত শেষে নগরীর রাজপাড়া থানা পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে। এ নিয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রেনে কাটা পড়ে রেলওয়ে কর্মকর্তা নিহত

আপডেট সময় ০১:৩৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮