ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০ দিন পর নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় নিখোঁজের ১০ দিন পর রিফাত নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর ৫টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা গ্রাম থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত রিফাত একই এলাকার বাহার মিয়ার ছেলে।

রিফাতের বাবা বাহার মিয়া বলেন, ৫ জানুয়ারি সকালে রিফাত নিখোঁজ হয়। ওই দিন দুপুরে রিফাত বাড়ি না আসায় তাকে আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পর দিন সকালে আশুগঞ্জ থানায় তিনি জিডি করি। পরে সোহাগ (২৪), সোলাইমান ও ইলিয়াস রিফাতের বাবার কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

মুক্তিপণের ৩০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠানো হলেও রিফাতকে ফেরত দেয়নি তারা। এর পর বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আসামিদের শনাক্ত করে গত ১৩ জানুয়ারি সোহাগ ও সোলাইমানকে আটক করে।

আশুগঞ্জ থানার ওসি মো. বদরুল আলম তালুকদার বলেন, সোহাগ ও সোলাইমানকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর রিফাতকে খুনের কথা স্বীকার করে।

তাদের সঙ্গে নিয়ে উপজেলার খড়িয়ালার মোমিন মেম্বারের বাড়ি থেকে রিফাতের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

১০ দিন পর নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

আপডেট সময় ০১:৩৪:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮