ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আগামী বছর তিন ঘণ্টায় পানি নেমে যাবে: এলজিআরডি মন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী বছর থেকে আর জলাবদ্ধতার সমস্যা থাকবে না। তিন ঘণ্টার মধ্যেই সব পানি নেমে যাবে।তবে বিষয়টি সোজাসুজি অসম্ভব বলে মনে করছেন বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট ও পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক ম ইনামুল হক।পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ অবশ্য বলছেন, এত বৃষ্টি হওয়ার পরও গতকাল বুধবার তিন ঘণ্টার মধ্যে পানি নেমে যাওয়ায় বোঝা যায় ঢাকার ড্রেনেজ ব্যবস্থা সচল রয়েছে।

আজ বৃহস্পতিবার ‘ঢাকা পানি সম্মেলন ২০১৭’ উপলক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয় যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জলাবদ্ধতা নিরসনে দুটি প্রকল্প নেওয়া হয়েছে। এর আগে কখনো এত পরিমাণ বৃষ্টি হয়নি বলে ঢাকার পানি নিরসনের জন্য দীর্ঘ কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। এখন পরিস্থিতি বিবেচনায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

ওই অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘এবারের বৃষ্টি ছিল নজিরবিহীন। কখনোই সচিবালয়ের ভেতরে এত পানি জমে থাকতে দেখিনি। তবে এত বৃষ্টি হওয়ার পর তিন ঘণ্টার মধ্যে পানি নেমে গেছে। তাতে বোঝা যায়, ঢাকার ড্রেনেজ ব্যবস্থা সচল রয়েছে। তবে জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে জনগণকে সচেতন হতে হবে। ময়লা-আবর্জনা রাস্তায় ফেলা যাবে না।’

২৯ ও ৩০ জুলাই আন্তর্জাতিক পানি সম্মেলন অনুষ্ঠিত হবে। ২৭টি দেশ এতে অংশ নেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সম্মেলন উদ্বোধন করবেন।

এ ব্যাপারে ম ইনামুল হক এর মন্তব্য,  সোজাসুজি অসম্ভব:
তিন ঘণ্টার মধ্যে পানি নেমে যাবে বলে স্থানীয় সরকারমন্ত্রী যে আশাবাদের কথা বলেছেন, সে বিষয়টি সোজাসুজি অসম্ভব বলে মনে করছেন ম ইনামুল হক। এর কারণ হিসেবে তিনি বলেন, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য আগে যেসব খাল ছিল, সেগুলো ভরাট করে ঘরবাড়ি-দালান করা হয়েছে। রাস্তা হয়েছে। এগুলো খাসজমি, যা কিনা ইজারা বা দালান করা বা ভরাট করার কথা নয়। ওয়াসা খালের পথ ধরে নয়, রাস্তা ধরে কালভার্ট অথবা পাইপ ড্রেনেজ নির্মাণ করেছে। এসব ড্রেন সোজাসুজি পথে যায়নি। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে আগের খালগুলো দখল ও ভরাটমুক্ত করে, ঠিকমতো নকশা করে বৃষ্টির পানি নিষ্কাশনের পথ করতে বেশ কয়েক বছর লাগবে। আর ওয়াসা বা সিটি করপোরেশনের মাধ্যমে তা বিগত আট বছরে হয়নি। আগামী কোনো দিনই হবে না। বরং সমস্যা আরও বৃদ্ধি পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আগামী বছর তিন ঘণ্টায় পানি নেমে যাবে: এলজিআরডি মন্ত্রী

আপডেট সময় ০৬:৪৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭