ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের গুলিতে শামীম সরকার নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শামীম উপজেলার চরলাপাং গ্রামের আলমাস সরকারের পুত্র। পুলিশ জানায়, নরসিংদীর রায়পুরা থানায় বিভিন্ন সময় সংগঠিত অপরাধের পর অপরাধীরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার চরলাপাং গ্রামে অবস্থান করে।

এ খবর পেয়ে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা বিকালে চরলাপাং গ্রামে যান। তারা স্থানীয়দের নরসিংদী জেলা থেকে আসা সন্ত্রাসীদের এ গ্রামে আশ্রয় না দিতে অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মেঘনা নদী দিয়ে চরলাপাং গ্রামের দক্ষিণ দিক থেকে ৩/৪টি ইঞ্জিনচালিত নৌকা দিয়ে বেশকিছু দুর্বৃত্ত এসে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকলে শামীম সরকার গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসময় দুর্বৃত্তরা অন্তত ৫০ রাউন্ড গুলি ছোঁড়ে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম শিকদার জানান, শামীম চরলাপাং নদীর তীরে খেলার মাঠে খেলা করার সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে মারা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

আপডেট সময় ১১:০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮