ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

সীমান্তে মুখোমুখি চীন ও ভারতের সেনাবাহিনী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীন ও ভারত সীমান্তে হিমালয়ের দুর্গম দোকলাম উপত্যকায় উভয়দেশের সৈন্যরা মুখোমুখি অবস্থানে রয়েছে। এদিকে পরমাণু শক্তিধর দেশদুটির সঙ্গে জড়িয়ে পড়েছে ছোট দেশ ভুটান। এক মাসের বেশি সময় ধরেই চীন ও ভারতের মধ্যে তীব্র উত্তেজনা চলছে । উভয় দেশই সৈন্য প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়েছে। খবর এএফপি’র।

কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলটির উপর দুপক্ষই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। স্থানটিকে কেন্দ্র করে দেশদুটির মধ্যে অতীতেও আস্থাহীনতা দেখা দিয়েছিল। বিশ্লেষকরা জানান, যে এলাকাটিকে নিয়ে ভারত ও চীনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে সেটা চীন ও ভুটানের মধ্যে অবস্থিত। কিন্তু সম্প্রতি চীন সেখানে তাদের সৈন্যদের উপস্থিতি বাড়ানোয় ভারতের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানটিকে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাই ভারতও অঞ্চলটিতে তাদের সামরিক সক্ষমতা জানান দিচ্ছে। জুন মাসের মাঝামাঝি সময় থেকে সীমান্তে গোলযোগ দেখা দেয়।

অঞ্চলটি চীনের কাছে ‘ডংলাং’ নামে পরিচিত। ভুটানের ঘনিষ্ঠ মিত্র ভারত চীনের ওই নির্মাণ প্রকল্প বন্ধ করার জন্য সৈন্য মোতায়েন করে। ভারতের এমন পদক্ষেপে চীন দেশটির ভূখণ্ডে অনুপ্রবেশের অভিযোগ তোলে।

চীন চলতি মাসে অঞ্চলটিতে তাদের সৈন্য সংখ্যা বাড়ানোর হুমকি দিয়েছে। তারা জানায়, কোন ধরনের সমঝোতায় বসার আগে ভারতকে অবশ্যই শর্তহীনভাবে তাদের সৈন্য প্রত্যাহার করতে হবে। অন্যদিকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, দুই দেশকেই তাদের সৈন্য প্রত্যাহার করতে হবে। উভয়দেশের মধ্যে দীর্ঘ সময় ধরেই অবিশ্বাস চলছে। এমনকি ১৯৬২ সালে ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তে দু’দেশ স্বল্প মেয়াদী যুদ্ধেও জড়িয়ে পড়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

সীমান্তে মুখোমুখি চীন ও ভারতের সেনাবাহিনী

আপডেট সময় ০৫:৫৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭