ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

ধামরাইয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ্ববর্তী একটি খাদে অর্ধশতাধিক যাত্রীসহ নিমজ্জিত হয়েছে।এ ঘটনায়স্থানীয়দের সহায়তায় চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এতে ৪০ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুরে নিরাপদ পরিবহণের ডাকা-সুয়াপুর রুটের একটি বাস ধামরাইয়ের দি একমি ল্যাবরেটরিজের সামনে নয়নজুলির খাদের পানিতে নিমজ্জিত হয়। উদ্ধারকারীরা জানান, দুর্ঘটনা কবলিত বাসের ভেতর আরও ১০-১৫জন যাত্রী থাকতে পারে।

নিহত ওই চার বাসযাত্রীর মধ্যে নান্নার ইউনিয়নের ধামরাইয়ের চাউনা ঘোড়াকান্দা গ্রামের মো. কোরবান আলীর স্ত্রী শিরিন আক্তার শিল্পীর (৪০) পরিচয় পাওয়া গেছে।অন্যদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ জানান,মানবিক কারণে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে উদ্ধার কাজে বিশালকার রেকার ও ক্রেন ব্যবহারের ফলে মহাসড়কটিসহ ৮টি সংযোগসড়কে সাত ঘন্টার জন্য সবধরণের যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের উভয়পার্শ্বে প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ ব্যাপারে ধামরাই থানার পুলিশ এসআই ভজন রায় জানান,গাবতলী থেকে ছেড়ে আসা নিরাপদ পরিবহণের যাত্রীবাহীটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে অর্ধশতাধিক যাত্রীসহ নিমজ্জিত হয়।স্থানীয়দের সহায়তায় চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, হতাহতদের উদ্ধারে তৎপরতা চলছে।এ ঘটনায় বাস চালককে আটক করা যায়নি।থানায় মামলা দায়ের হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪

আপডেট সময় ১০:১৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮