ঢাকা ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আহত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন

ভ্রাম্যমাণ আদালতের জন্য চাওয়া মাত্রই পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় চাওয়ামাত্রই পুলিশ পাওয়া যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনায় এই প্রতিশ্রুতি দেন মন্ত্রী। পরে তিনি বিষয়টি সাংবাদিকদের জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ লাইনে সব সময় পুলিশ থাকে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আজ বলে এসেছেন, পুলিশ লাইনে চাওয়ামাত্রই তাঁরা (ডিসি) পুলিশ পাবেন। শুধু পুলিশই নয়, আনসারও থাকে—যখন যাকে চাওয়া হবে, তাকেই পাওয়া যাবে।বর্তমানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আলোচনায় জেলা প্রশাসকেরা বলেছেন, কোনো কোনো সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পর্যাপ্ত পুলিশ পাওয়া যায় না। এ আদালতের জন্য সব সময় যেন কমপক্ষে একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ সদস্যের দল প্রস্তুত রাখা হয়। মূলত এই প্রস্তাবের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ওই প্রতিশ্রুতি দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর

ভ্রাম্যমাণ আদালতের জন্য চাওয়া মাত্রই পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৩:৫৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭