ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে অতিরিক্ত মদপানে কলেজছাত্রীর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে রিতু খাতুন নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রিতুর বাড়ি থেকেই তার লাশ উদ্ধার করা হয়। নিহত রিতু নগরীর ডাশমারী পূর্বপাড়া মহল্লার মৃত নেকবর হোসেনের মেয়ে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী রিতু নেশাগ্রস্ত ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। শনিবার সকালে বাড়িতেই রিতু মারা যান। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ সময় তার শরীরে মদের গন্ধ পাওয়া গেছে। অতিরিক্ত মদপানের কারণে রিতুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রিতুর লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে অতিরিক্ত মদপানে কলেজছাত্রীর মৃত্যু

আপডেট সময় ০৭:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮