ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে প্রাণ গেল ছাত্রের

অাকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁ শহরের একটি ফাঁকা মাঠে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে সাকিব খান (১৭) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের চকপ্রসাদ গ্রামের একটি মাঠ থেকে ওই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাকিব খান চকপ্রসাদ গ্রামের খাঁপাড়ার আজাহার আলীর ছেলে। তিনি চকপ্রসাদ আলিম মাদ্রাসার প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

নওগাঁ সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, বাড়ির পেছনের দিকে রাস্তার অপর প্রান্তে পাড়ার ছেলেরা বসে একজোট হয়ে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করত। সাবিকও সেখানে তাদের সঙ্গে নেটে ব্যস্ত সময় কাটাত।

শুক্রবারও বের হয় সাকিব। ফিরে না আসায় রাত ১০টার পর বাড়ির লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। শনিবার সকালে গ্রামের লোকজন পাশের একটি ফাঁকা মাঠে সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশে সংবাদ দেন।

তবে তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মাথার পেছনের দিকে একটু ফোলা দেখা গেছে। তার মৃত্যু রহস্যজনক বলে মনে হচ্ছে।

ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যানা যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে প্রাণ গেল ছাত্রের

আপডেট সময় ০৩:১৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮