ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার’ জামায়াত আমিরের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ আমাদের নেতাকর্মীদের দিকে বাঁকা চোখে তাকালে খবর আছে:বিরোধীদলকে এমপি ফরিদা ইয়াসমিন ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে : র‌্যাব দেশকে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা পূর্বশর্ত: বিমানমন্ত্রী ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় নিহত ৫ এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খান অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

প্রথমবারের মতো ইজতেমার আখেরি মোনাজাত বাংলায়

অাকাশ জাতীয় ডেস্ক:

তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমায় এবার আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশি একজন আলেম। তিনি মোনাজাত করবেন বাংলায়। মোনাজাতের আগে হেদায়াতি বয়ানও হবে বাংলা। বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম বাংলাতে হেদায়াতি বয়ান ও মোনাজাত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিশ্ব ইজতেমার মুরুব্বি মো. গিয়াস উদ্দিন জানান, শুক্রবার রাতে তাবলিগ জামাতের মুরব্বিদের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবার আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল মসজিদের শুরা সদস্য মাওলানা হাফেজ মোহাম্মদ যোবায়ের। আখেরি মোনাজাতের আগে হেদায়াতি বয়ান করবেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।

আগামীকাল রবিবার শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বেলা ১১টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এবার ৫৩তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। সাধারণত ইজতেমায় হেদায়াতি বয়ান ও আখেরি মোনাজাত পরিচালনা করেন দিল্লি মারকাজ থেকে আসা মুরব্বিরা। দীর্ঘদিন ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করেছেন দিল্লির মাওলানা যোবায়েরুল হাসান।

২০১৪ সালে তার ইন্তেকালের পর থেকে মোনাজাত পরিচালনা করে আসছেন দিল্লির মাওলানা সাদ। তবে এবার তাকে নিয়ে বিতর্ক চরম আকার ধারণ করে। আলেমদের প্রবল বিরোধিতার মুখে সরকারি সিদ্ধান্তে তাকে দিল্লি ফিরে যেতে হচ্ছে। ইতোমধ্যে শনিবার সকালে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

প্রথমবারের মতো ইজতেমার আখেরি মোনাজাত বাংলায়

আপডেট সময় ১২:০৯:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮