ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধ বন্ধের প্রস্তাব: ইরানের কাছ থেকে দ্রুত জবাব চায় যুক্তরাষ্ট্র দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক ঘিরে যা জানা যাচ্ছে বিরোধীদলকে ষড়যন্ত্র ও মিথ্যাচারের পথ পরিহার করার আহ্বান রিজভীর একাত্তরের গণহত্যা থেকে শাপলা হত্যাকাণ্ড, সব ঘটনার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী আমরা একটি স্বাধীন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী জ্বালানির দামের অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী আগামীতে নোট-গাইডের দরকার হবে না: শিক্ষামন্ত্রী দেশে একটা হতাশাবাদী গোষ্ঠী আছে: মির্জা ফখরুল এনসিপিতে যোগ দিলেন ইউনূস পরিবারের সদস্যসহ ৭ শতাধিক নেতাকর্মী অধিকার আদায়ে মব করতে রাজি: সর্বমিত্র চাকমা

আদালতে গড়াচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেট সংকট

অাকাশ স্পোর্টস ডেস্ক:

আর্থিক বিষয় নিয়ে ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার দ্বন্দ্ব মিটে যাওয়ার কোনো লক্ষণ নেই। সম্প্রতি স্মিথ-ওয়ার্নাররা জানিয়ে দিয়েছেন, দ্বন্দ্ব না মিটলে তাঁরা বাংলাদেশ সফর বয়কট করবেন। আর ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানালেন, আগামী সপ্তাহের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে তাঁরা আদালতের শরণাপন্ন হবেন। সংকটের বিষয়টি মিটিয়ে নিতেই সালিস আদালতে যেতে চাইছে সিএ।

আজ মেলবোর্নে সাংবাদিকদের সাদারল্যান্ড বলেছেন, ‘আমরা এখন যে পরিস্থিতিতে আছি, সেটা গুরুত্বের সঙ্গে দেখা উচিত, ক্রিকেট এখন মাঠে গড়ানো উচিত। খেলোয়াড়দের কাজে ফেরানো উচিত, চুক্তিতে নিয়ে আসা উচিত, শুধু সামনের সফরগুলো নয়, এই মৌসুমে যে রোমাঞ্চকর ক্রিকেট অপেক্ষা করছে, তার দিকে তাকানো উচিত।’

অস্ট্রেলীয় ক্রিকেটারদের সংগঠন এসিএর সমালোচনাও ঝরেছে সিএর প্রধান নির্বাহীর কণ্ঠে, ‘আমরা মনে করি, এসিএ যে প্রস্তাব দিয়েছে, সেটি কেবল বাংলাদেশ সফরকেই ক্ষতিগ্রস্ত করবে না, ক্ষতিগ্রস্ত করবে ভারতের ওয়ানডে সিরিজের সফর, এমনকি অ্যাশেজ সিরিজকেও।’

ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থেই আর্থিক বিষয়গুলো দ্রুত সমাধানের তাগিদ সাদারল্যান্ডের কণ্ঠে, ‘আমরা চাই খেলোয়াড়দের চুক্তি থাকুক। তারা বোর্ডের বেতনভুক্ত থাকুক, খেলায় মনোযোগ দিক। কেবল সামনের সফরগুলোতে নয়, আসছে মৌসুমকেও রোমাঞ্চকর করার দিকে মনোযোগ দিক তারা।’ সাদারল্যান্ড আশাবাদী, ‘আমরা চাই দুই পক্ষই একসঙ্গে বসে দ্রুত সমাধান করে ফেলুক। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে একটা সমাধান হবে।’ সমস্যার সমাধান না হলে মধ্যস্থতাকারী হিসেবে আদালতের পরামর্শ নেওয়াটা জরুরি হয়ে পড়বে বলে মন্তব্য সাদারল্যান্ডের।

গত ৩০ জুন ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার আগের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। নতুন চুক্তির শর্তাবলি নিয়ে বোর্ড-ক্রিকেটার দ্বন্দ্বের কারণে এক মাস ধরে একধরনরে অচলাবস্থা চলে আসছে। এ কারণে কার্যত বেকার হয়ে পড়েছেন ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথসহ ২৩০ জন শীর্ষ অস্ট্রেলীয় ক্রিকেটার। এই এক মাস ধরে সমস্যাটার সমাধানে দফায় দফায় বৈঠক করেও সমঝোতায় পৌঁছাতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলীয় ক্রিকেটারদের সংগঠন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধ বন্ধের প্রস্তাব: ইরানের কাছ থেকে দ্রুত জবাব চায় যুক্তরাষ্ট্র

আদালতে গড়াচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেট সংকট

আপডেট সময় ০৩:৩৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭