ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই খেলাপি ঋণে ব্যাংক খাত সম্পূর্ণ বেহাল: সংসদে রেজা কিবরিয়া ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

গুরুদাসপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় ২ জন আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের গুরুদাসপুরের সাত বছরের শিশু খাদিজাকে ধর্ষণের পর হত্যা মামলায় ২ জন আসামি নাঈম ভক্তি ও নাজমুল ভক্তিকে আটক করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার রাতে রাজশাহী ও ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ ক্যাম্পের সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, ২০ ডিসেম্বর নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলসা গ্রামের মনিরুল ইসলামের শিশুকন্যা খাদিজা খাতুন নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় খাদিজার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা মনিরুল ইসলাম বাদী হয়ে প্রতিবেশী ৬ জনের নামে গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় প্রতিবেশী বাদল ভক্তি, তার স্ত্রী নাজমা বেগম ও বাদলের ভাতিজা নজরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। হত্যাকাণ্ডের পর থেকে মামলার অপর আসামি নাঈম ভক্তি ও নাজমুল ভক্তি পলাতক ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী থেকে নাঈম ভক্তিকে ও তার দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকার গাজিপুর থেকে নাজমুল ভক্তিকে শুক্রবার গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা গুরুদাসপুর উপজেলার বিলসা গ্রামের মোশারফ হোসেন ভক্তির ছেলে। শুক্রবার রাত ৭টায় র‌্যাব তাদের গুরুদাসপুর থানায় হস্তান্তর করেছেন।

গুরুদাসপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান, নাঈম ভক্তি ও নাজমুল ভক্তি কে র‌্যাব থানায় হস্তান্তর করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন

গুরুদাসপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় ২ জন আটক

আপডেট সময় ১০:০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮