ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই খেলাপি ঋণে ব্যাংক খাত সম্পূর্ণ বেহাল: সংসদে রেজা কিবরিয়া ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

বোনের বাড়ি বেড়াতে গিয়ে ভাইয়ের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার ভাঙ্গুড়ায় খালাতো বোনের বাড়িতে বেড়াতে এসে রবিন চান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের টলটলিপাড়া গ্রামে রবিনের বোনজামাই রফিকুল ইসলামের বাড়িতে ঘটনাটি ঘটে।

রবিন চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল গ্রামের মৃত ওসমান আকন্দের ছেলে। এ ঘটনার পর রবিনের মা নূরজাহান বেগম বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জানা যায়, রবিন গত ১ জানুয়ারি টলটলিপাড়া গ্রামে বোনের জামাই রফিকুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। রফিকুলের স্ত্রী ও রবিন আপন খালাতো ভাইবোন।

শুক্রবার সকাল ১১টার দিকে সকালের নাশতা খাওয়ার পর রবিন অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে ছুটে যান তার মা নূরজাহান বেগম। পরে তিনি ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ রবিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মকবুল হোসেন দৈনিক আকাশকে বলেন, রবিনের মৃত্যুর বিষয়টি লোকমুখে শুনেছি। তবে সে মাদকসেবী ছিল।

ভাঙ্গুড়া থানার ওসি নজরুল ইসলাম জুয়েল দৈনিক আকাশকে বলেন, রবিনের মায়ের অভিযোগের প্রেক্ষিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন

বোনের বাড়ি বেড়াতে গিয়ে ভাইয়ের মৃত্যু

আপডেট সময় ০৯:৪১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮