ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

মার্চের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ: মোস্তাফা জব্বার

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী ২৬ থেকে ৩১ মার্চের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হতে পারে বলে জানালেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। শুক্রবার সকালে আগারগাঁওয়ে বিসিসি ভবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এগিয়ে যাওয়ার আরো চার বছর উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, দেশের প্রত্যেক নাগরিকের জন্য সমান দামে ইন্টারনেট দেয়া উচিত। সারাদেশে ইন্টারনেটের রেট এক হওয়া উচিত। সকল নাগরিক যাতে এক দামে ইন্টারনেট সুবিধা পায় সে বিষয়টি নিশ্চিত করতে চাই। সাশ্রয়ী মূল্যে যেন ইন্টারনেট পেতে পারি এটাই আমার চ্যালেঞ্জ। বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হবে বাংলাদেশ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আইসিটি খাতের রপ্তানি ২৬ মিলিয়ন ডলার থেকে গত বছর ৮০০ মিলিয়ন ডলার হয়েছে। ২০১৮ সালে তা ১ বিলিয়ন ডলার হবে। ২০২১ সালে এ রপ্তানি ৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এসময় আইসিটি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২১ অক্টোবর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই ‘স্যাটেলাইট সিস্টেম’ কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এরপর প্রায় দুই হাজার কোটি টাকায় ‘স্যাটেলাইট সিস্টেম’কিনতে থালিসের সঙ্গে চুক্তি করে বিটিআরসি। বঙ্গবন্ধু স্যাটেলাইটে ৪০টি ট্রান্সপন্ডার থাকবে। এর মধ্যে ২৬টি কেইউ-ব্যান্ডের এবং ১৪টি সি-ব্যান্ডের। ২০টি ট্রান্সপন্ডার বাংলাদেশ ব্যবহার করবে। এ উপগ্রহ উৎক্ষেপণের পর বিদেশি স্যাটেলাইটের ভাড়া বাবদ বছরে ১৪ মিলিয়ন ডলার সাশ্রয় হবে।

সফলভাবে এই উপগ্রহ মহাকাশে গেলে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হবে বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

মার্চের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ: মোস্তাফা জব্বার

আপডেট সময় ০২:১৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮