ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্ষমতাবানরাই দুর্নীতি করে: অর্থমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ক্ষমতাবানরাই দুর্নীতি করে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, যারা ক্ষমতাবান, তারাই দুর্নীতি করে। এ ছাড়া সবাই দুর্নীতিতে নিমজ্জিত।বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইন-১০৬ উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।দুর্নীতি ও অনিয়মের তথ্য দুদককে জানানোর জন্য এ হটলাইন চালু করা হয়েছে।

সংস্থাটির মিডিয়া সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।হটলাইন-১০৬ পরিচালনার জন্য কমিশনের ৫০ জন কর্মকর্তাকে প্রযুক্তি এবং আচরণগত বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে।

এজন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি) এর অনুমোদনসহ অন্যান্য আনুষঙ্গিক বিধি-বিধান যথাযথভাবে পরিপালন করা হয়েছে।

দুর্নীতির অভিযোগ জানাতে অফিস সময়ে (সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) ১০৬ নম্বরে ফ্রি কল করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্ষমতাবানরাই দুর্নীতি করে: অর্থমন্ত্রী

আপডেট সময় ০২:৫৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭