ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি আছে: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার ক্যলাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা আছে।

তিনি বলেন, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা আছে। আওয়ামী লীগ নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুত। সমান মাঠেই খেলা হবে। নির্বাচন কমিশন রেফারির দায়িত্ব পালন করবে। সব দলের জন্য সমান সুযোগ থাকবে।

বৃহষ্পতিবার রাজধানীর মিটফোর্ডে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সমিতির সভাপতি সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মে. জে. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সহ সভাপতি এম মোসাদ্দেক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনী মাঠ থেকে গতবার পালিয়ে গেছেন। দয়া করে এবার পালাবেন না। মোহাম্মদ নাসিম বলেন, জনগণ নির্বাচন চায়। অযথা আন্দোলন, জ্বালাও-পোড়াও চায় না। ২০১৪ সালে নির্বাচন না হলে দেশে বিশৃংখলা সৃষ্টি হতো। এবছরের নির্বাচনও সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই হবে।

ভেজাল ও নকল ওষুধের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার সৎ ব্যবসায়ীদের সাহায্য করতে চায়। অসাধুদের কারণে প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। নকল ও ভেজালের সাথে কোন আপোষ করবে না সরকার। তাই নকল ও ভেজাল ওষুধ প্রস্তুতকারী কারখানা বন্ধ করছে সরকার। আগামী চার মাসের মধ্যে সারাদেশে প্রকৃত ওষুধের দোকানের লাইনেন্স যাচাই বাছাই করা হবে।

আলোচনা সভার আগে মন্ত্রী মিটফোর্ডে আলিফ-লাম- মীম ফার্মা মডেল ফার্মেসির উদ্বোধন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি আছে: নাসিম

আপডেট সময় ০৭:৫১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮