ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভাণ্ডারিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের পূর্ব মাটিভাংগা গ্রামে বুধবার রাতে রাসেল খান (৩২) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। পুলিশ এ ঘটনায় লিটন হাওলাদার নামে এক যুবককে সন্দেহজনকভাবে আটক করেছে। নিহত রাসেল ঝালকাঠী জেলার কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের উত্তর বলতলা গ্রামের মৃত আব্দুল বারেক খানের ছেলে।

ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের পূর্ব মাটিভাংগা ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম জানান, রাত আটটার দিকে পূর্বমাটিভাংগা ওয়ার্ডের সীমান্তে কাঁঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের উত্তর বলতলা গ্রামের নতুন বাজার থেকে রাসেল খান বাড়ি ফিরছিলেন। এ সময় একদল লোক তাকে ধরে পূর্বমাটিভাংগায় এনে আনুমানিক সাড়ে আটটার দিকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে এ হত্যার ঘটনা ঘটে। ওসি জানান, রাসেল ও তার সহযোগীরা ২০১৬ সালে গৌরিপুর ইউনিয়নের পূর্ব মাটিভাংগা গ্রামের সুলতান হাওলাদারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। ওই ঘটনায় থানায় মামলা হয়।

ঝালকাঠীর কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জানান, নিহত রাসেল খানের বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় একটি ডাকাতি, একটি দস্যুতাসহ আটটি মামলা রয়েছে।

তবে কাঁঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদ হোসেন রিপন জানান, কী কারণে এবং কারা তাকে হত্যা করতে পারে বিষয়টি এখনো পরিষ্কার নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

ভাণ্ডারিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০১:৫৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮