ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

বাংলাদেশ এখন বিদেশিদের জন্য নিরাপদ: সংস্কৃতি মন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাংলাদেশ এখন অতীতের যে কোন সময়ের তুলনায় বিদেশিদের জন্য নিরাপদ স্থান। তিনি বলেন, হলি আর্টিজানের দুঃখজনক ঘটনার পর থেকে বাংলাদেশ ইতোমধ্যে আইপিইউ, সিপিইউ ও ঢাকা লিটফেস্টের মতো বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলন সফলভাবে সম্পন্ন করেছে। তিনি আরও বলেন, শিগগিরই ঢাকায় বিমসটেকভুক্ত দেশসমূহের সংস্কৃতি মন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ বুধবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি’র সঙ্গে সৌজন্য সাক্ষাতে মন্ত্রী এ কথা বলেন। সাক্ষাতে দু’দেশের বস্তুগত ও নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্য, সাংস্কৃতিক বিনিময় সফর ও চলচ্চিত্র উৎসব অনুষ্ঠান বৃদ্ধিসহ নানা বিষয়ে বিস্তারিত আলোকপাত হয়।

জাপানি রাষ্ট্রদূত বাংলাদেশের বৌদ্ধ সভ্যতার নিদর্শনসমূহ সংরক্ষণে গুরুত্বারোপ করে বলেন, জাপানের ওসাকার নারুতো সিটির আদলে নারায়ণগঞ্জকে ঢাকার সিস্টার সিটি হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেবে জাপান।

নবনিযুক্ত রাষ্ট্রদূত সংস্কৃতি বিষয়ক মন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানান। এ সময় মন্ত্রী জাপানকে বাংলাদেশের আর্থসামাজিক ও সংস্কৃতি ক্ষেত্রে আরো অধিক হারে বিনিয়োগের আহ্বান জানান। এ সময় অন্যান্যের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা মালেক উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

বাংলাদেশ এখন বিদেশিদের জন্য নিরাপদ: সংস্কৃতি মন্ত্রী

আপডেট সময় ০৮:৪৪:২২ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮