ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের নেতাকর্মীদের দিকে বাঁকা চোখে তাকালে খবর আছে:বিরোধীদলকে এমপি ফরিদা ইয়াসমিন ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে : র‌্যাব দেশকে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা পূর্বশর্ত: বিমানমন্ত্রী ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় নিহত ৫ এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খান অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উলটে প্রাণ গেল দুজনের রাজধানীতে আ.লীগের ১০ নেতাকর্মী আটক সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি আ.লীগের অপতৎপরতা

জিয়া বহুদলীয় গণতন্ত্র মানে যুদ্ধপরাধীদের পুনর্বাসন করে: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে উন্নীত করার ওয়াদা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ২০২১ সালে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়ে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালন করব। ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। এই ওয়াদা আমি জাতির পিতার কাছে দিয়ে যাচ্ছি।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু যখনই সদ্য স্বাধীন বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখনই তাকে হত্যা করা হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়া। আমি জাতির পিতার কাছে ওয়াদা করে বলতে চাই, বাংলাদেশকে ক্ষুদামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলব।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র মানে যুদ্ধপরাধীদের পুনর্বাসনেরই নামান্তর। আর এই জন্য বাংলাদেশ এগুতে পারেনি। বাংলাদেশ যখন উন্নতির মুখ দেখছিল তখনই অন্ধকার নেমে আসে। ৭৫ এর হত্যাকাণ্ডের মাধ্যমে গণতন্ত্রের কবর রচনা করা হয়। জাতির পিতার নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়। আর অন্যদিকে বলা হয় বহু দলীয় গণতন্ত্র করা হয়েছে।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছিল। কিন্তু একসময় আইন করে তাদের ছেড়ে দেয়া হলো। বাঙালি জাতিকে অন্ধকারে রাখা হলো। অর্ডিনেন্স জারি করে যাদের বিচার বাতিল করা হয়েছিল সেই অর্ডিনেন্স বাতিল করে তাদের আবার বিচার শুরু করি আমরা।

প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানি হানাদাররা যেমন মানুষদের পুড়িয়ে মেরেছে ঠিক একইভাবে বিএনপি মানুষদের পুড়িয়ে মেরেছে। এরা জনগণের কল্যাণ করতে পারে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের নেতাকর্মীদের দিকে বাঁকা চোখে তাকালে খবর আছে:বিরোধীদলকে এমপি ফরিদা ইয়াসমিন

জিয়া বহুদলীয় গণতন্ত্র মানে যুদ্ধপরাধীদের পুনর্বাসন করে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:৪১:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮