ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন: এইচআরডব্লিউ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের কাছে সমরাস্ত্র বিক্রি বন্ধ করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থার নির্বাহী পরিচালক কেনেথ রস এক টুইটার বার্তায় এ আহ্বান জানিয়েছেন।

ওই বার্তায় তিনি লিখেছেন, “সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সমরাস্ত্র বিক্রি বন্ধ করার সময় এসেছে। কারণ, ইয়েমেনে আগ্রাসন চালানো এবং দেশটির বেসামরিক নাগরিকদের অভুক্ত রাখার কাজে এসব অস্ত্র ব্যবহার করা হচ্ছে।”

২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে সৌদি আরবের যে নৃশংস আগ্রাসন চলছে তাতে রিয়াদকে সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।

সম্প্রতি বিশ্বের প্রখ্যাত ২৫০ জন রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ এক যৌথ চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’কে উদ্দেশ করে বলেছেন, ইয়েমেনের জনগণ ১ হাজার দিনেরও বেশি সময় ধরে সৌদি আরবের আগ্রাসন সহ্য করছে এবং দেশটিকে ‘সমসাময়িক যুগের সবচেয়ে খারাপ মানবিক বিপর্যয়ের’ মুখে ঠেলে দিয়েছে।

বিশ্বের ২৫০ বিশিষ্ট ব্যক্তির এ খোলা চিঠি ফ্রান্সের লা মন্ড পত্রিকায় প্রকাশিত হয়। চিঠিতে তিন পশ্চিমা দেশকে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন: এইচআরডব্লিউ

আপডেট সময় ১১:১৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮