ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফ্রান্সে দাবানলে বিপুল সংখ্যক মানুষকে সরিয়ে নেয়া হয়েছে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মঙ্গলবার রাতে ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে ১০ হাজার মানুষকে অন্যত্র স্থানে সরিয়ে নেয়া হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানান। এই আগুন নিয়ন্ত্রণের জন্য ফ্রান্সের প্রভেন্স-আল্পস-কোটে ডি’আজুর অঞ্চলের বর্মেস-লেস-মিমোসেসের কাছে কয়েকশ’ দমকল কর্মীকে মোতায়েন করা হয়েছে।

এর পূর্বে ফ্রান্স আগুন নিয়ন্ত্রণ করার কাজে আরো সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানায়। খবর এএফপি’র। ক্রোসিকি দ্বীপ ও অভ্যন্তরীণ পার্বত্য এলাকায় ভূ’মধ্যসাগরীয় উপকূলজুড়ে প্রায় ৪ হাজার হেক্টর জমিতে দাবানল ছড়িয়ে পড়েছে। দমকল বিভাগের এক কর্মী বলেন, ‘এই এলাকায় গ্রীষ্মকালের সময়টিতে মানুষের সংখ্যা দুই থেকে তিনগুণ বেড়ে যায়।’

জনপ্রিয় পর্যটনকেন্দ্র সেইন্ট- ত্রোপেজের কাছে একটি দাবানল ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। দাবানলের কারণে ক্রোয়েশিয়ায় কয়েকশ বাড়িঘরের বাসিন্দাকে অন্যত্র স্থানে সরিয়ে নেয়া হয়েছে। সোমবার থেকে চার হাজারের বেশি দমকলকর্মী ও সৈন্য আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অভিযানকালে ধোঁয়ায় নিঃশ্বাস নিতে না পেরে অন্তত ১৫ পুলিশ কর্মকর্তা ও ১২ দমকল কর্মী অসুস্থ হয়ে পড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্রান্সে দাবানলে বিপুল সংখ্যক মানুষকে সরিয়ে নেয়া হয়েছে

আপডেট সময় ০৬:৪০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭