ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অর্ধশতাব্দীর রেকর্ড ভঙ্গ, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২.৬ ডিগ্রি

অাকাশ জাতীয় ডেস্ক:

পুরো ডিসেম্বরে যেখানে শীতের ছিটেফোঁটা ছিল না, সেখানে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। এর মধ্য দিয়ে অর্ধশতাব্দীর সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভঙ্গ হয়েছে।

১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান দৈনিক আকাশকে জানান, ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের তথ্য আমরা পেয়েছি। এটি ১৯৬৮ সালের পর সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে উত্তরের হিম শীতল হাওয়ায় উত্তরাঞ্চলসহ কাঁপছে পুরো দেশ। আবহাওয়াবিদ মিজানু রহমান জানান, পুরো দেশজুড়ে শীতের এ প্রকোপ থাকবে ১৩ জানুয়ারি পর্যন্ত। এর পরে দিনের তাপমাত্রা বাড়তে পারে। এছাড়া মাসের শেষের দিকে দেশজুড়ে এমন আরও একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানান এ আবহাওয়াবিদ।

এদিকে পঞ্চগড়ে রেকর্ড গড়া সর্বনিম্ন তাপমাত্রা হলেও নীলফামারীর সৈয়দপুরে ২.৯ ডিগ্রি, ডিমলায় ৩ ডিগ্রি ও কুড়িগ্রামের রাজারহাটে ৩.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, রাজধানীসহ সারা দেশে কয়েকটি এলাকায় ৪-৬ ঘণ্টা সূর্যের কিরণ দেখা যেতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগ থাকছে কুয়াশাচ্ছন্ন। রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড় এবং এর পার্শ্ববর্তী জেলায় একটু বেশি কুয়াশা থাকবে।

সকালে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রোববার দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিকে তাপমাত্রা হঠাৎ করে নিচে নেমে যাওয়ায় শীতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে তীব্র শীতে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।

রোববার বিকাল পর্যন্ত কুড়িগ্রামে প্রচণ্ড শীতে নবজাতকসহ ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রোববার আধুনিক সদর হাসপাতালে শীতে এক নবজাতকের মৃত্যু হয়। রাজারহাট উপজেলায় মারা গেছেন ৩ জন। মৃতদের মধ্যে গত শুক্রবার সকালে নয়ন মনি ও বৃহস্পতিবার মীম সদর হাসপাতালে মারা যায়। বাকি ৩ জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অর্ধশতাব্দীর রেকর্ড ভঙ্গ, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২.৬ ডিগ্রি

আপডেট সময় ০২:৫১:৫৫ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮