ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানে দাঙ্গার মূল ষড়যন্ত্রকারীরা গ্রেফতার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের কয়েকটি শহরে সাম্প্রতিক সময়ে সহিংসতার সঙ্গে জড়িত মূল ষড়যন্ত্রকারীদের চিহ্নিত ও আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশের মুখপাত্র সাঈদ মোন্তাজের আল-মাহদি।

তিনি রোববার সাংবাদিকদের জানান, কিছু দুষ্কৃতকারী ও দাঙ্গাবাজ দেশের নিরাপত্তা ভেঙে সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস করেছে এবং তাদের আটক করা হয়েছে। সম্প্রতি সহিংসতা ও বিক্ষোভ থেমে গেছে বলেও তিনি জানান। সাঈদ মোন্তাজের বলেন, ষড়যন্ত্রকারীদের থেকে ন্যায্য দাবি নিয়ে বিক্ষোভ করা লোকজনকে খুব অল্প সময়ের মধ্যে আলাদা করা সম্ভব হয়েছিল।

পুলিশের এ মুখপাত্র জানান, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে- ইরানের জাতীয় পতাকা অবমাননাকারী লোকজন এবং দেশের পশ্চিমাঞ্চলীয় দরুদ শহরে একজন বাবা ও তার শিশু ছেলেকে হত্যাকারী ব্যক্তি। আটককৃতদের ইরানের বিচার বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান সাঈদ মোন্তাজের।

তিনি জানান, আটক ব্যক্তিদের বেশির ভাগকেই মুক্তি দিয়েছে বিচার বিভাগ এবং শুধু প্রধান কুচক্রী ও অন্তর্ঘাতমূলক তৎপরতায় জড়িতদের আটক রাখা হয়েছে।

সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার পেছনে বিদেশি মদদ রয়েছে এবং ইরানের জনগণ ও সরকারকে ক্ষতিগ্রস্ত করার জন্য শত্রুরা নানা উপায় অবলম্বন করছে বলে মন্তব্য করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। বিক্ষোভ শুরুর প্রথম দিকেই ইসরাইল ও মার্কিন সরকারের কর্মকর্তারা উল্লাস প্রকাশ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানে দাঙ্গার মূল ষড়যন্ত্রকারীরা গ্রেফতার

আপডেট সময় ০৭:১৬:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮