ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ইয়াবা বন্ধ করা আমাদের পক্ষে সম্ভব না: আইজিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদকের ব্যাপারে পুলিশে অবস্থান জিরো টলারেন্স বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, সার্বিকভাবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও জঙ্গিবাদ-মাদক নির্মূল করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। শনিবার রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, প্রতিবেশী দেশগুলো থেকে ইয়াবা আসছে। সমুদ্রে সীমান্তের দৈর্ঘ্য ৯০ থেকে ১০০ কিলোমিটার। হাজার হাজার মৎস্যজীবী নৌকায় করে প্রতিদিন আসে। মাছের পেটে করে, সবজির মধ্য দিয়ে ইয়াবা নিয়ে আসে। এটা বন্ধ করা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু মাদকের ব্যাপারে পুলিশ অবস্থান জিরো টলারেন্স।

তিনি বলেন, ২০১৭ সালে আগের বছরের চেয়ে জঙ্গি দমনে বেশি সফলতা পেয়েছে পুলিশ। এ কারণে এবার সাফল্যের জন্য পুলিশকে দেয়া পদকের সংখ্যা ৯০ থেকে ১৮২ করা হয়েছে। তিনি আরো বলেন, গত বছর ৩৫টি জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। এসময় আইজিপি তার দায়িত্ব পালনকালে জঙ্গিবিরোধী পুলিশের বিশেষ ইউনিট গঠনকে বিশেষ অর্জন বলে উল্লেখ করেন।

শহীদুল হক বলেন, আমি দায়িত্বে আসার পর পুলিশ বাহিনীতে নতুন ৮০ হাজার পদ সৃষ্টি হয়েছে। এর ফলে পুলিশের সক্ষমতা বেড়েছে। বাংলাদেশে জঙ্গি দমনের সফলতার বিষয়টি বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে বলেও জানান তিনি। জঙ্গি দমনে সফলতার অভিজ্ঞতা বিনিময় করতে বাংলাদেশ পুলিশের দুজন কর্মকর্তাকে ইন্টারপোল আমন্ত্রণ জানিয়েছে বলে উল্লেখ করেন আইজিপি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

ইয়াবা বন্ধ করা আমাদের পক্ষে সম্ভব না: আইজিপি

আপডেট সময় ১২:১২:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮