ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ৪২ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা

জয়পুরহাটে ছেলেকে জমি লিখে দেয়ায় মা খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর-রিফুজিপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ফিরোজা বেগম নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। শনিবার রাতে জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফিরোজা ওই গ্রামের মৃত কফিল উদ্দিনের স্ত্রী।

নিহতের ছোট ছেলে ফছির উদ্দিন জানান, তার বাবার মৃত্যুর পর থেকে তার মা ফিরোজা তার কাছেই থাকতেন। সেজন্য বৃদ্ধা ফছিরকে নিজের নামে থাকা ২৫ শতক জমি লিখে দেন। এ নিয়ে অন্য দুই ছেলের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল।

শনিবার বিকালে বৃদ্ধা ফিরোজা গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে গেলে তার বড় ছেলে ফারাজ উদ্দিন, ফারাজের মেয়ে লোপা বেগম, বৃদ্ধার আরেক ছেলে শরিফুল ইসলাম, শরিফুলের স্ত্রী রেবেকা খাতুন ও তার ছেলে রিহাদ হোসেন ফিরোজাকে গালাগালা করে বলে অভিযোগ করেন ফছির। পরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফিরোজার ছেলে মেয়ে ও নাতি-নাতনিরা বৃদ্ধাকে কিল ঘুষি মারলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে ফিরোজা মারা যান। তবে এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক মুমিনুল হক (ওসি, তদন্ত) জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ

জয়পুরহাটে ছেলেকে জমি লিখে দেয়ায় মা খুন

আপডেট সময় ১২:২৯:১২ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮