ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

সৌদিতে সড়কে প্রাণ গেল ৯ বাংলাদেশির

অাকাশ জাতীয় ডেস্ক:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনা নয় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আটজন। গতকাল শনিবার ভোরে দেশটির জিজান প্রদেশের শামতা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

জিজানে থাকা ইসতিয়াক আহমেদ জানান, জিজানের আল ফাহাদ কোম্পানির পরিচ্ছন্ন কর্মীদের বহন করা একটি গাড়িকে সৌদি সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পরিচ্ছন্ন কর্মীদের বহন করা গাড়িটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই আটজন মারা যান। আহত হন নয়জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যেও দুই থেকে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছে।

নিহতদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তারা হলেন নরসিংদী সদরের করিমপুর ইউনিয়নের বাউশালি গ্রামের আমীর হুসাইন, সিরাজগঞ্জের দুলাল,টাঙ্গাইলের সাইফুর ইসলাম, নারায়ণগঞ্জের মতিউর রহমান, নরসিংদীর ইদন এবং কিশোরগঞ্জের জসিম।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দূতাবাস বন্ধ থাকায় নিহতদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে নিহত সবাই বাংলাদেশি বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা। হতাহতরা জিজান থেকে ৫০ কিলোমিটার দূরে সামস্তা শহরে কাজ করতে যাচ্ছিল। নিহতদের মরদেহ জিজানের একটি মর্গে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

সৌদিতে সড়কে প্রাণ গেল ৯ বাংলাদেশির

আপডেট সময় ১২:২৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮