ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ বিশ্বের উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে: পরিকল্পনামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আগামী বাংলাদেশ অনেক ভালো, অনেক সম্ভাবনাময়। বাংলাদেশ তোমাদের জন্য অপেক্ষা করছে। বাংলাদেশকে পিছিয়ে রাখবে বিশ্বের এমন মাত্র চারটি দেশ আছে। বাংলাদেশ বিশ্বের অন্যতম উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে।

শনিবার বিকালে মন্ত্রী নিজ সংসদীয় এলাকা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নে গণসংযোগকালে বেলতলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের সঙ্গে তাল মিলিয়ে সমৃদ্ধির পথে কুমিল্লাও অনেক দ্রুতগতিতে এগুচ্ছে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এখানে ইপিজেড স্থাপিত হওয়ায় হাজারো লোকের কর্মসংস্থান হয়েছে। জেলার আনাচে-কানাচে গড়ে ওঠেছে ছোট-বড় শিল্প-কারখানা।

এসময় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, সহ-সভাপতি শাহাদাত হোসেন তছলিম, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশ বিশ্বের উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে: পরিকল্পনামন্ত্রী

আপডেট সময় ১২:২৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮