ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনের আগুন, দুজনের মৃত্যু বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত

মীরজাফর-আজম-মোশতাক-জিয়া স্বাধীনতাকে নস্যাতের চেষ্টা করেছিল: ভূমিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সরকারের গৃহীত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সকলকে নিরলসভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার জেলার আটঘরিয়া নতুন তৃতীয় তলা আধুনিক পৌর ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ আহবান জানান। তিন কোটি টাকা ব্যয়ে এ ভবন নির্মিত হয়েছে।

আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস সারাদেশের মানুষ উদযাপন করেছে। ২০১৪ সালের এদিনে বিএনপি-জামায়াত চক্র গাছ কেটে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে, পেট্রোল বোমা মেরে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে, ভূমি অফিস জ্বালানোসহ নানান অপকর্ম চালিয়ে দেশের গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ভোটের মাধ্যমে বিরোধীদের সকল চক্রান্ত-ষড়যন্ত্রকে রুখে দেয়।

তিনি বলেন, ‘মীরজাফর, গোলাম আজম, খন্দকার মোশতাক ও জিয়াউর রহমান যুগে যুগে এদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার চেষ্টা করেছিল। গণতন্ত্রকে কুলষিত করেছিল। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন। সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু স্বাধীনতা বিরোধী চক্র বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দেয়নি।

আটঘরিয়া পৌর মেয়র ও উপজেলা আওযামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকরাম আলী, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, মিউনিসিপ্যালিটি এসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) সভাপতি ও বেড়া পৌর মেয়র এম. এ. বাতেন প্রমুখ অনুষ্ঠানে বক্তৃব্য করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

মীরজাফর-আজম-মোশতাক-জিয়া স্বাধীনতাকে নস্যাতের চেষ্টা করেছিল: ভূমিমন্ত্রী

আপডেট সময় ১১:৪২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮