ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনের আগুন, দুজনের মৃত্যু কুমিল্লায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২ বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’

দেশকে ষোড়শ শতকে নিতে চায় বিএনপি: অর্থ প্রতিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বিএনপি-জামায়াত দেশকে ষোড়শ শতকে নিয়ে যেতে চায়। কিন্তু আমরা ষোড়শ শতকে বাস করতে চাই না। আমরা একুশ শতকের প্রস্ফূটিত তথ্যপ্রযুক্তি ও জ্ঞানের আলোকে আরো বিকশিত হতে চাই।’

শনিবার বিকেলে মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার সিলেট বিভাগের চারটি জেলায় মেডিকেল কলেজ করার লক্ষ্যে কাজ করছে। বাজেটের সর্বোচ্চ বরাদ্দ শিক্ষাখাতে।

এর আগে ‘এসো মিলে মিশে এক হই নতুন আর পুরাতনে’ এই স্লোগান নিয়ে সকালে বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র আসিকুর রহমান মোশাররফের সভাপতিত্বে এবং আবু সুফিয়ানের সঞ্চালনায় উসৎবের উদ্বোধন করেন সৈয়দা সায়রা মহসিন এমপি। দিন ব্যাপী এই অনুষ্ঠান ছিল চার পর্বে বিভক্ত। শিক্ষার্থীদের স্মৃতিচারণ, আলোচনা, ব্যাচওয়ারি ছবি তোলা, সংগীতানুষ্ঠান।

এ বিভিন্ন পর্বে প্রাক্তণ শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষক ছাড়াও অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আফরাফুল ইসলাম, জেলা আ.লীগ সভাপতি নেছার আহমদ, সাবেক সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী, বেগম হোসনে আরা ওয়াহিদ, পৌর মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ প্রমুখ।

এই পুনর্মিলনী উৎসবে দেশ-বিদেশ থেকে প্রাক্তণ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেছেন। রাতে দেশের স্বনামধন্য শিল্পীদের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে এই উৎসব শেষ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

দেশকে ষোড়শ শতকে নিতে চায় বিএনপি: অর্থ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:৫৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮