ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নারায়ণগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীসহ আটক ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ জালকুড়ি এলাকা থেকে আসমা আক্তার নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সকালে জালকুড়িতে আরব আলী মিয়ার বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আসমা আক্তার নাটোরের কাঠালবাড়ি এলাকার নাসির উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানায়, আসমা সরোয়ার দম্পতি সিদ্ধিরগঞ্জে আরব আলীর বাড়িতে ভাড়া থাকতেন। এটি ছিল তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। আসমা অন্তঃস্বত্ত্বা ছিল। আসমা খুনের ঘটনায় স্বামী সরোয়ার মিয়া ও তার হেলপারসহ চারজনকে আটক করেছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার রহস্যজনক। ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে কিভাবে হত্যা করা হয়েছে। তবে লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের স্বামীসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

স্বামী সরোয়ার জানান, আসমা নিখোঁজের পর হাসপাতালসহ বিভিন্ন স্থানে তাকে খুঁজেও পাইনি। আজ তার লাশ পেয়েছি, আমি এ হত্যার সুষ্ঠু বিচার চাই। নিহতের স্বামী সরোয়ার মিয়া বরিশালের বাকেরগঞ্জের নজরুল হাওলাদারের ছেলে। সে পেশায় টাইলস মিস্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীসহ আটক ৪

আপডেট সময় ০৯:৪৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮