ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

অাকাশ জাতীয় ডেস্ক:

লালমনিরহাপের পাটগ্রাম সীমান্ত থেকে রেজাউল করিম নামে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারবাড়ি সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাবপিলার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে তারা।

আটক রেজাউল করিম ওই ইউনিয়নের ইসলামপুর এলাকার আব্দুল জলিলের ছেলে। বিজিবি জানায়, রেজাউলসহ কয়েকজন বাংলাদেশি গরু আনতে ওই সীমান্ত হয়ে ধরলা নদী পথে ভারতে অনুপ্রবেশ করে। এ সময় ভারতীয় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে এলেও রেজাউল করিম আটক হয়।

বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মুনীরুজ্জামান জানান, এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফ’কে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট সময় ০৯:৪২:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮