ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধানমন্ত্রী ডুবন্ত নৌকাকে তোলার দায়িত্ব দিয়েছেন: মোস্তাফা জব্বার

অাকাশ জাতীয় ডেস্ক:

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘প্রধানমন্ত্রী একটি ডুবন্ত নৌকাকে জাগিয়ে তোলার দায়িত্ব আমার ওপর দিয়েছেন। আমি সফল হতে পারব এমন আস্থা ও বিশ্বাস থেকে প্রধানমন্ত্রী আমার ওপর এ দায়িত্ব দিয়েছেন। আমি সফল হলে প্রধানমন্ত্রীও সফল হবেন, শক্তিশালী হবেন। তাঁর সম্মান রাখার জন্য আমি কাজ করব।’

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সাতদিন আমি ছাত্র থাকব, এরপর আমি আমার কাজ শুরু করব।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রাইভেট অপারেটরগুলো আমাদের ফ্রিকোয়েন্সি ও ব্যান্ডউইথ ব্যবহার করে ব্যবসা করছে। তারা পারলে আমরা পারব না কেন? আমার বিশ্বাস, কোথাও কোনো ভুল ছিল অথবা ব্যবস্থাপনার দায়িত্বে যাঁরা ছিলেন তাঁরা সিদ্ধান্ত নিতে পারেননি। আমি এগুলো চিহ্নিত করব।’

‘ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। আমার বিশ্বাস, ব্যর্থতাগুলো চিহ্নিত করতে পারলে আমরাও ব্যবসা করতে পারব’, যোগ করেন মোস্তাফা জব্বার। এর আগে মন্ত্রী হেলিকাপ্টারে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসেন। পরে শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়ে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী ডুবন্ত নৌকাকে তোলার দায়িত্ব দিয়েছেন: মোস্তাফা জব্বার

আপডেট সময় ০৫:৫৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮