ঢাকা ০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফটিকছড়ি থানায় ওসি-এসআই হাতাহাতি

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় অভ্যন্তরীণ একটি সভায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং একজন উপ-পরিদর্শক (এসআই) বাকবিতণ্ডার পাশাপাশি হাতাহাতির ঘটনায় জড়িয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (০৫ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

সূত্রমতে, পুলিশ সুপারের নির্দেশিত বিশেষ অভিযান পরিচালনা নিয়ে ফটিকছড়ি থানায় কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন। এ সময় ওসি জাকের হোসাইন মাহমুদের সঙ্গে এসআই মো. সাহাবুদ্দিন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দুই কর্মকর্তা হাতাহাতিতে জড়িয়ে পড়লে উপস্থিত অন্য কর্মকর্তারা তাদের শান্ত করেন বলে জানা যায়। তবে পুলিশ কর্মকর্তারা হাতাহাতির বিষয়টি স্বীকার করেননি।

বিষয়টি জানাজানির পর হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপারকে দ্রুত ফটিকছড়ি থানায় পাঠানো হয়েছে। জানতে চাইলে ওসি জাকের হোসাইন মাহমুদ দৈনিক আকাশকে বলেন, এসআই মো. সাহাবুদ্দিনকে ট্রান্সফার করা হয়েছে। কিন্তু তিনি যেতে চাচ্ছেন না। হা-হুতাশ, কান্নাকাটি শুরু করে দিয়েছেন। এটাই ঘটনা। হাতাহাতি হয়নি।

জানতে চাইলে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা দৈনিক আকাশকে বলেন, একসঙ্গে থাকলে ঘটনা ঘটাই স্বাভাবিক। না ঘটাটাই বরং অস্বাভাবিক। আপনার সঙ্গে কি কখনো আপনার সহকর্মীর ঝামেলা হয়নি? এটাও তেমনই। বড় কিছু বা নিউজ করার মতো কিছু নয়। সহকারী পুলিশ সুপারকে থানায় পাঠানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি এমনিতেই গেছেন। এই ঘটনার জন্য যাননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে হামের প্রকোপ অব্যাহত, চব্বিশ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু

ফটিকছড়ি থানায় ওসি-এসআই হাতাহাতি

আপডেট সময় ০১:৩০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮