ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গাজীপুরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের দুই যাত্রী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের সালনায় ঢাকা-রাজশাহী রেলরুটে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হন আরও পাঁচজন। হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সিটি করপোরেশনের সালনা এলাকায় রেলক্রসিংয়ে স্থানীয় টিএম ফ্যাশন নামের একটি পোশাক কারখানার কাভার্ডভ্যানকে ধাক্কা দেয় খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন। এসময় ঘটনাস্থলে কাভার্ডভ্যানের দুইজন নিহত হন, আহত হন আরও পাঁচজন। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এঘটনায় ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। পরে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি সরিয়ে নেয়া হলে রাত ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাসীব মোহাম্মদ ইরশাদুল্লাহ জানান, হাসপাতালে আনুমানিক ৩৫ বছর বয়সী একজনকে মৃত অবস্থায় আনা হয়। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হতাহতদের নাম পরিচয় বিস্তারিতভাবে জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের ৬৭ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি

গাজীপুরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের দুই যাত্রী নিহত

আপডেট সময় ১২:০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮