ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র নয়, শিক্ষার দায়িত্বে প্রতিমন্ত্রী কেরামত আলী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন-এমন প্রচার থাকলেও শেষ অবধি শিক্ষার দায়িত্ব পেয়েছেন কাজী কেরামত আলী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে প্রজ্ঞাপন জারি না হলেও কেরামত আলী শপথ গ্রহণের পর নিজেই সাংবাদিকদের তার মন্ত্রণালয়ের নাম জানিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তিন মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, এ কে এম শাহজাহান কামাল এবং মোস্তফা জব্বারের পর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কেরামত আলী। মন্ত্রী হিসেবে অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে কাজ করার পাশাপাশি গোপনীয়তার শপথও নেন চার জন।

শপথ গ্রহণের আগে কেরামত আলী জানিয়েছিলেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে আগ্রহী। এ কারণে প্রচার পেয়েছিল তিনি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হতে পারেন। তবে শপথ গ্রহণ শেষে বঙ্গভবন ছাড়ার সময় সেখানে উপস্থিত সাংবাদিকদেরকে কেরামত আলী বলেন, ‘আমাকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।’

প্রতিমন্ত্রী হিসেবে কী করতে চান, সেটিও জানান কেরামত। বলেন, ‘যে সকল জায়গায় গ্যাপ আছে তা পূরণে আমি কাজ করবো। যে দায়িত্ব দেয়া হয়েছে তা সন্মানের সাথে পালনের চেষ্টা করব।’

যে তিনজন মন্ত্রী হিসেব শপথ নিয়েছেন তাদের মধ্যে নারায়ণ চন্দ্র চন্দ আগে থেকেই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে চার বছর ধরে দায়িত্ব পালন করছেন। এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছায়েদুল হক গত ১৬ ডিসেম্বর মারা গেছেন। তিনি যে একই মন্ত্রণালয়ে থাকবেন, সেটি অনেকটাই অনুমিত ছিল।

তবে এই মন্ত্রী বঙ্গভবন ছাড়ার সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলেননি। অন্য দুই মন্ত্রীর মধ্যে মোস্তফা জব্বার সরকারের ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের সদস্য। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়েই কাজ করেন। টেকনোক্র্যাট কোটায় কাউকে মন্ত্রী করা হলে সচরাচর তিনি যে কাজে দক্ষ সে বিষয়েই দায়িত্ব দেয়া হয়।

আর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শাজহাজান কামাল সমাজকল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন বলে শপথ গ্রহণের আগেই প্রচার ছিল। তিন নতুন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী বুধবার মন্ত্রিসভার বৈঠকে যোগ দেবেন। তার আগেই তারা কোন দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের এনজিও ঋণ শোধের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

স্বরাষ্ট্র নয়, শিক্ষার দায়িত্বে প্রতিমন্ত্রী কেরামত আলী

আপডেট সময় ০৮:৫৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮