ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

তরুণীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ায় এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার হয়েছে। পারিপার্শ্বিক অবস্থা দেশে পুলিশের ধারণা, ধর্ষণের পর ওই তরুণীতে হত্যা করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীটি। সোমবার সন্ধ্যার পর বগুড়া সদর উপজেলার মালগ্রাম এলাকায় ঘটনাটি ঘটেছে। পড়শিরা প্রথমে বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয় এবং বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়।

স্থানীয়রা জানায়, ওই তরুণীর বাবা একজন ছোট হোটেল ব্যবসায়ী। হোটেলের কাজে মেয়েটির বাবা এবং মা দুইজনই ছিলেন ব্যস্ত। আর তরুণীটি বাড়িতে একা ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে মেয়েটির গলা কেটে হত্যা করে। খবর পেয়ে মেয়েটির বাবা ও মা ঘটনাস্থলে আসেন। এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন।

পড়শিরা ঘটনাটি টের পেয়ে ঘরে ঢুকে তরুণীটির রক্তমাখা শরীর দেখতে পায়। প্রত্যক্ষদর্শী একজন জানান, মেয়েটির শরীরে কোনো কাপড় ছিল না। এতেই তারা ধারণা করছেন, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

একই ধারণার কথা বলেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন। তিনি বলেন, ‘মনে হচ্ছে মেয়েটিকে হিংসা বা আক্রোশ থেকে হত্যা করা হয়েছে। কারণ, ঘরের কোনো জিনিসপত্র চুরি যায়নি। মনে হচ্ছে মেয়েটিকে হত্যা করতেই এসেছিল খুনি।’

খুনি একা হতে পারে আবার দল বেঁধেও আসতে পারে বলে ধারণা পুলিশের। তবে পড়শিরা টের পাওয়ার আগেই ওই ব্যক্তি বা তার দলের সবাই পালিয়ে যায়। এমদাদ হোসেন বলেন, চার মাস আগে মেয়েটি তার স্বামীকে তালাক দিয়েছে। ওই ছেলেটির বাড়ি আশেপাশেরই কোনো এলাকায়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার পর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হলেন এ আর হাফিজ উল্লাহ

তরুণীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা

আপডেট সময় ০১:৪৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮