ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বগুড়ায় কাভার্ডভ্যান-বাসের সংঘর্ষে নিহত ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার শাজাহানপুরে কার্ভাডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। সোমবার বেলা ৩টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাভার্ডভ্যান চালক নীলাফামারীর সৈয়দপুরের সেলিম ভূইয়া (৪৫), শেরপুরের উলিপুর গ্রামের বাসিন্দা মাসুদের মেয়ে মিথিলা (২০), সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাজু (৩৪), শেরপুর উপজেলার বারদুয়ার গ্রামের আলতাব হোসেনের মেয়ে মাহি খাতুন (২৩)। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়াগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৫-১৪৯৫) ওই স্থানে পৌঁছালে বিপরীতমুখি অপর একটি যাত্রীবাহী বাসের (বগুড়া-ব-৪৬৬৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে একজন মারা যান। পরে হাসপাতালে আরও তিন যাত্রী মারা যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ওই দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয়পক্ষে অসংখ্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) আশুতোষ হাসপাতালে তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বগুড়ায় কাভার্ডভ্যান-বাসের সংঘর্ষে নিহত ৪

আপডেট সময় ০১:৩৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮