ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

১ লাখ টনের যুদ্ধজাহাজ আনল যুক্তরাষ্ট্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন নৌ-বহরে যুক্ত হয়েছে ১ লাখ টন ওজনের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ। আধিপত্য ও সামরিক শক্তি বৃদ্ধির লড়াইয়ে এ যাবতকালের সবচেয়ে বড় ঘোষণাটি দিল যুক্তরাষ্ট্র। আর ১৩ বিলিয়ন মার্কিন ডলারে নির্মিত এ যুদ্ধ জাহাজ নির্মাণ করে দারুণ আপ্লুত দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাহাজটির নাম, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, পুনরায় কোনোরকম জ্বালানি গ্রহণ ছাড়াই পরমাণু শক্তিচালিত রণতরীটি ২০ বছর অভিযান চালাতে সক্ষম।

ডোনাল্ড ট্রাম্প বলেন, যখন জাহাজটি জল কেটে দিগন্তরেখায় আবির্ভূত হবে তখন যুক্তরাষ্ট্রের মিত্ররা স্বস্তির নিঃশাস ফেলবে আর আমাদের শত্রুরা ভয়ে কম্পমান হবে। কেননা সবাই জানবে যুক্তরাষ্ট্র এগিয়ে আসছে এবং প্রচণ্ড শক্তি নিয়েই আসছে।

যুক্তরাষ্ট্র এমন এক সময়ে জেরাল্ড ফোর্ড নামের এই সুবিশাল রণতরীকে তার নৌবহরে অন্তর্ভূক্ত করলো যখন বৈরী দেশ উত্তর কোরিয়া দিনকয়েক আগে ইতিহাসে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের আলাস্কায় আঘাত হানতে স্বক্ষম। পাল্টা জবাব হিসেবে যুক্তরাষ্ট্র হাওয়াইয়ে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টনের যুদ্ধজাহাজ আনল যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৪:২০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭