ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের রাজনীতিতে আসা উচিত: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের রাজনীতিতে আসা উচিত। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের কলেজসমূহের নবীন বরণ-২০১৭ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘ভাল লোকেরা যদি রাজনীতিতে না আসেন তাহলে আগামীতে কারা দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপি হবেন’- এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের অনুষ্ঠানে আরও বলেন, ‘মেধাবী ও সৎ লোকদের রাজনীতিতে আসতে হবে। অন্যথায় খারাপ লোকদের হাতে দেশ চলে যাবে। মেধাবী ও সৎ লোকেরা রাজনীতিতে আসলে তোমরাও উপকৃত হবে এবং বাংলাদেশও উপকৃত হবে।’

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘জীবনের চ্যালেঞ্জ অতিক্রম করে তোমরা সামনের দিকে এগিয়ে যাবে। যে নদীতে ঢেউ নেই সেটাকে নদী বলা যাবে না। ঢেউ ভেঙ্গে এগিয়ে চলার নামই হল জীবন। বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের একটি অংশ ইয়াবাতে গ্রাস করেছে। ইয়াবাকে আমাদের না বলতে হবে। ইয়াবার ক্ষতিকর প্রভাব সুমারির মত ছড়িয়ে গেছে। সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। প্লিস মাদক ও ইয়াবাকে তোমরা না বলো।’

বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম, কে বাশারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়–য়া, পুলিশের এআইজি ও সিআইডি প্রধান শেখ হেমায়েত হোসেন ও জাতীয় বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. নোমান উর রশীদ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের রাজনীতিতে আসা উচিত: কাদের

আপডেট সময় ১০:১৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭