ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রথমবারের মতো প্রকাশ্যে প্রেমিকের সাথে পরীমনি

অাকাশ বিনোদন ডেস্ক:

প্রেমের সম্পর্ক স্বীকার করে নেওয়ার পর প্রথমবারের মতো চিত্রনায়িকা পরীমনি ও তার প্রেমিক তামিমকে প্রকাশ্যে রোমান্টিক মুডে দেখা গেল। সম্প্রতি পরীমনিও প্রেমের বিষয়টি গণমাধ্যমের নিকট স্বীকার করেছেন। এর আগে তামিম তার ফেসবুকে রিলেশনশিপ স্টেটাসে বিষয়টি নিশ্চিত করেছেন। পরীমনির সঙ্গে তার দেওয়া রিলেশনশিপ স্টেটাসই তাদের প্রেমের সম্পর্ক সবার কাছে পরিষ্কার করেছেন। পরীমনির সাথে তামিমের নাম এতদিন অনুমানে উচ্চারিত হলেও এখন তা বাস্তব। আজ মঙ্গলবার পরীমনি নিজের ফেসবুকে বেশকিছু ছবি শেয়ার করেছেন। যেখানে বেশ অন্তরঙ্গভাবেই তামিম ও পরীমনিকে দেখা গেছে। দুজনেই সেজেছিলেন নীলে।

পরীমনি গত ১২ জুলাই ফেসবুকে স্টেটাস দেন তামিমের জন্মদিন নিয়ে। পরীমনি তার স্টেটাসে লেখেন, ‘আজ বৃষ্টি রাতের এক বছর। শুভ জন্মদিন। ‘ তামিম হাসানের জন্মদিন ছিল ১২ জুলাই। তামিম একটি পত্রিকায় বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করতেন। সে সুবাদেই পরীমনির সাথে তার পরিচয়। তাদের দুজনকে প্রায়ই বিভিন্ন স্থানে দেখা যেত। প্রথম প্রথম বিষয়টিকে গুরুত্ব দেননি, কেননা তারকাদের সাথে সাংবাদিকদের সবসময় যোগাযোগ থাকে। একটা পর্যায়ে বিষয়টি অনেকেই অনুমান করছিলেন। এ নিয়ে মিডিয়াপাড়ায় বেশ গুঞ্জনও শুরু হয়।

এর আগে পরীমনি গণমাধ্যমের নিকট প্রেমের বিষয়টি স্বীকার করে বলেন, প্রেম করাতো আর অপরাধ না। আমার কাছে এটি একটি স্বর্গীয় ব্যাপার। এটা নিয়ে কৌতূহলের কিছু নেই। এক কথায়- প্রেম করেছি, বেশ করেছি। এটা নিয়ে গুঞ্জন বা ফিসফাসের কিছু নেই। সবার কাছে অনুরোধ, বিষয়টাকে যেন দৈনন্দিন জীবনের অংশ হিসেবেই দেখা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রথমবারের মতো প্রকাশ্যে প্রেমিকের সাথে পরীমনি

আপডেট সময় ০৮:১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭