ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বগুড়ায় জেএমবির দক্ষিণাঞ্চল প্রধান গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) দক্ষিণাঞ্চলের প্রধান শুরা সদস্য ও ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি আবু সাঈদ ওরফে কারিম ওরফে তালহা ওরফে শ্যামলকে বগুড়ায় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে জেলার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ হেড কোয়ার্টারের গোয়েন্দা পুলিশ।

এসময় তার হেফাজতে থাকা একটি নাইন-এমএম বিদেশি পিস্তল, এটি ম্যাগজিন, আট রাউন্ড গুলি, একটি চাকু ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শনিবার সকালে বগুড়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, রাত ১টার দিকে গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে আবু সাঈদকে গ্রেফতার করা হয়। তিনি জেএমবির দক্ষিণাঞ্চল প্রধান ও ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি।

আবু সাঈদ ভারতের বর্ধমান খাগড়াগড় বোমা হামলা মামলার আসামি। এ বিষয়ে বিস্তারিত তথ্য দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বগুড়ায় জেএমবির দক্ষিণাঞ্চল প্রধান গ্রেফতার

আপডেট সময় ০৪:২৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭