ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক

বাংলাদেশীদের জন্য রুটের বিধি-নিষেধ তুলে নিলো ভারত

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারত যাতায়াতে বাংলাদেশী নাগরিকদের জন্য আকাশ ও স্থলপথে রুটের বিধি-নিষেধ তুলে নেয়া হয়েছে। এখন থেকে ভিসা নিয়ে যেকোনো বাংলাদেশী ভারতের ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর ও দুটি সমন্বিত চেকপোস্ট দিয়ে যাওয়া-আসা করতে পারবে। আগে কেবলমাত্র ভিসায় উল্লেখিত রুটেই এই যাতায়াত নিয়ন্ত্রিত ছিল।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশী নাগরিকদের ভিসায় প্রবেশ/প্রস্থান নিষেধাজ্ঞা অপসারণ করেছে। এতে বাংলাদেশীরা নির্ধারিত রুট ছাড়াও ভারতে যাতায়াতে দেশটির ২৪টি বিমানবন্দর ও স্থলপথে দুটি সমন্বিত চেকপোস্ট ব্যবহার করতে পারবেন।

এসব আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্য রয়েছে আহমেদাবাদ, আমৌসি (লৌখনো), অমৃতসর, বাগদোগরা, ব্যাঙ্গালুরু, কালিকট, চন্দ্রীগড়, চেন্নাই, কোচিন, কোয়েম্বাটোর, ডাবোলিম (গোয়া), দিল্লি, গয়া, গৌহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, কলকাতা, ম্যাঙ্গালোর, মুম্বাই, নাগপুর, পুনে, ত্রিচি, ত্রিভানড্রাম ও বেনারস।

এছাড়া সমন্বিত চেকপোস্ট দুটি হলো বেনাপোল-হরিদাসপুর ও দর্শনা-গেদে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

বাংলাদেশীদের জন্য রুটের বিধি-নিষেধ তুলে নিলো ভারত

আপডেট সময় ০৭:১৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭