ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তে শনিবার ভোররাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরে একদল গরু ব্যবসায়ী ওই দৈখাওয়া সীমান্তের ৯০৫নং মূল পিলারের ২নং সাব পিলার ভারতের অভ্যন্তরে নোম্যান্স ল্যান্ড-এর কাছে গেলে ভারতীয় ১০০ বিএসএফের পাগলিবাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় অন্যরা পালিয়ে এলেও বিএসএফের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম মারা যায়। গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেনেন্ট কর্নেল গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ভারতের অভ্যন্তরে থাকায় বিষয়টি খতিয়ে না দেখা পর্যন্ত প্রকৃত কারণ জানা যাচ্ছে না। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্রের মাধ্যমে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় ০১:৪৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭